আফগানিস্তানে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে

পর্যটন সংবাদ ডেস্ক: আফগানিস্তান আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই দিন আগেই ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও দেশটি যখন উদ্ধার তৎপরতায় ব্যস্ত, তখন নতুন এই কম্পনে বিপর্যস্ত এলাকা আরও ঝুঁকির মুখে পড়ে।

ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। পরপর দুটি ভূমিকম্পে পাহাড় ধসে পড়েছে, বহু গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আফটারশকের কারণে দুর্গত এলাকায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ১২৪ জন। ভেঙে পড়েছে প্রায় ৫ হাজার ৪০০টি বাড়িঘর। অনেক গ্রামে আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়িও মঙ্গলবারের ভূমিকম্পে পুরোপুরি ধসে গেছে।

রয়টার্সের একজন প্রতিবেদক ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে জানান, “পুরো গ্রামজুড়ে ঘরবাড়ি নেই বললেই চলে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন।”

উদ্ধারকর্মীরা সময়ের সাথে পাল্লা দিয়ে এখনো অভিযান চালাচ্ছেন। তবে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের সম্ভাবনা সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে।

আন্তর্জাতিক মহল আফগানিস্তানের এই ভয়াবহ পরিস্থিতিতে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Read Previous

ট্রাম্পের মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ: “সম্পূর্ণ ভুয়া খবর”

Read Next

পাকিস্তানে একদিনে তিন সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular