১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: সেবার অগ্রযাত্রায় নতুন প্রতিশ্রুতি

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে অনাড়ম্বর অথচ মর্যাদাপূর্ণ আয়োজনে উদযাপিত হলো আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ব্যাংকের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম (এফসিএ), ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন তাঁর বক্তব্যে ব্যাংকের দীর্ঘ ৪৯ বছরের সাফল্যকে গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের যৌথ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আইএফআইসির আজকের অবস্থান সম্ভব হয়েছে সবার আস্থা, সহযোগিতা ও একাগ্র পরিশ্রমের ফলে।” তিনি ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংককে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা শুভেচ্ছা বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক বর্তমানে শাখা ও উপশাখা মিলিয়ে ১,৪১৫টি আউটলেট এবং ৬,০০০-এরও বেশি দক্ষ কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে সারাদেশে সেবা দিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, “আমরা গ্রাহকসেবার মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং ডিজিটাল সেবার প্রসারে নিরলসভাবে কাজ করছি, যেন ব্যাংকিং আরও সহজ, নিরাপদ ও স্মার্ট হয়।”

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন।

আইএফআইসি ব্যাংক ১৯৭৬ সালে যাত্রা শুরু করে। চার দশকেরও বেশি সময় ধরে ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতের বিকাশ, গ্রাহকবান্ধব সেবা, এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

Read Previous

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা অপরিবর্তিত

Read Next

মালিবাগের ফরচুন শপিং মলে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular