কক্সবাজারে ঘুরতে এসে অপহৃত তিন কিশোর পর্যটক উদ্ধার, অপহরণকারী আটক
পর্যটন সংবাদ ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসে অপহরণের শিকার হওয়া তিন কিশোর পর্যটককে উদ্ধার করেছে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি পাহাড় থেকে তাদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।







