ভারতের বাজারেও স্বর্ণের দামে রেকর্ড
ভারতে চলছে এখন উৎসবের মৌসুম। সামনেই দীপাবলি; কিছুদিন আগে হয়ে গেল দুর্গাপূজা। কিন্তু উৎসবের এই ভরা মৌসুমেও ভারতে সোনা বিক্রিতে ভাটা দেখা যাচ্ছে। দেশটিতে সোনার দাম সর্বকালীন রেকর্ড উচ্চতায় ওঠার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।







