ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিলম্ব, ধীরে ফিরছে স্বাভাবিকতা
পর্যটন সংবাদ ডেস্ক : ঘন কুয়াশার কারণে রোববার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সূচিতে সাময়িক ব্যাঘাত ঘটে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।







