সুপার ফোরে দুর্দান্ত শুরু, শ্রীলঙ্কাকে হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ
পর্যটন সংবাদ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৬৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়।







