গৌরবের ৪৭ বছর: নানিয়ারচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাঙামাটি প্রতিনিধি। পর্যটন সংবাদ: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে রাঙামাটির নানিয়ারচরে। বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে দিনটি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।







