এয়ার অ্যাস্ট্রা বহরে যুক্ত করল নতুন এটিআর ৭২-৬০০, জুলাইয়ে আসছে আরও দুটি
পর্যটন সংবাদ ডেস্ক : দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা তাদের বহরকে আরও সমৃদ্ধ করেছে। ফ্রান্সের টুলুজ থেকে উড়ে আসা নতুন একটি আধুনিক এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ রোববার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।







