তেল আবিব ও হাইফাতে নতুন ধাপে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

ইরানের রাষ্ট্রীয় টিভির মাধ্যমে জানাযায়, ইসরায়েলের তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে নতুন ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এই খবর আল জাজিরার।

সংবাদে জানা যায় ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েলের।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র আসার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এতে আরও বলা হয়, হামলা সফল ভাবে প্রতিরোধে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে যাচ্ছে।

জারি করা বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।

এদিকে, নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্ক করেছে আমেরিকা। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে দেশটিতে ভ্রমণের সতর্কতা লেভেল-৪ এ উন্নীত করেছে আমেরিকা।

জারি করা বিবৃতিতে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিজেদের নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

Read Previous

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Read Next

ভারী বৃষ্টির আভাস, সমুদ্র বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular