১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে যা বলেছেন ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে চলমান অস্থিতিশীল সম্পর্ক নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় সাংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।

সংসদে পেজেশকিয়ান বলেন, শত্রুরা আমাদের ও আমাদের জাতির ওপর নির্যাতন, হত্যা ও খুন করে দৃশ্যপট থেকে সরাতে পারবে না। কারণ প্রত্যেক বীরের পতাকা পড়ে গেলে আরও শত শত বীর আছে যারা পতাকা তুলে নিয়ে শত্রুদের নির্যাতন, অবিচার এবং বিশ্বাসঘাকতার জবাব দিবে।

ইরানের এই নেতা বলেন, ইরানিরা আগ্রাসি নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান করছি না। যদিও পশ্চিমারা বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, আমাদেরও পারমাণবিক অস্ত্র তৈরির আগ্রহ নেই।’

মাসুদ পেজেশকিয়ান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, জ্বালানির উদ্দেশে তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাবে। কারণ ইরানের পারমাণবিক জ্বালানি অধিকারের সুযোগ রয়েছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

Read Previous

মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

Read Next

জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular