
বরগুনায় পশু কোরবানি ও মাংস কাটতে গিয়ে ১৬ জন মৌসুমি কসাই ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে, আহতদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। তবে আহতদের সবাই ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। জখমের স্থানে কারও দুইটি, কারও বা তিনটি সেলাই লেগেছে। চিকিৎসা শেষে আহতরা সবাই বাড়ি চলে গেছেন।
আহতদের মধ্যে হাতের আঙুল কেটে চিকিৎসা সেবা নিয়ে জেহেদী হাসান নামের একজন ফেসবুকে লেখেন, ‘কোরবানির মাংস কাটা সুন্নত। আলহামদুলিল্লাহ অল্পের ওপর দিয়ে গেছে। সবাইকে ঈদুল আজহা মোবারক।’
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, ‘আজ যেসব রোগী এসেছেন, সবাই মৌসুমি কসাই। তারা পশু কাটাকাটিতে অভ্যস্ত না। ফলে গরু-ছাগল কাটতে গিয়ে নিজেরা আহত হয়েছেন।



