১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ বুধবার (২১ মে) আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতোই এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সাতদিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে।

রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

গত ১২ মে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি বলেন, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের টিকিট ২টায় বিক্রি শুরু হবে।

Read Previous

সিলেট থেকে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে এয়ার এরাবিয়া

Read Next

ভুয়া এজেন্ট চক্র বিমানের নামে গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular