বাজারভিত্তিক হবে ডলারের দর

খেলাপি ঋণে ডুবছে ব্যাংকিং খাত: পাঁচ ইসলামিক ব্যাংকের একীভূতকরণে রবিবার চূড়ান্ত সবুজ সংকেত

ফাইল ছবি

আইএমএফের ঋণের শর্ত পূরণে আজ থেকে বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি জানান।

বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

গভর্নর বলেন, ‘বাজারভিত্তিক ডলার রেট চালুর জন্য আমরা অপেক্ষা করেছি। এখন এ সিদ্ধান্ত কার্যকর করার সময় এসেছে। তবে এর মানে এই নয় যে যেকোনও দামে ডলার কেনাবেচা হবে। বিদ্যমান হারের আশপাশেই বিনিময় হার থাকবে।’ এ ঘোষণার মধ্যে দিয়ে আগামী জুনে আইএমএফের ২ কিস্তি পাওয়া যাবে বলে ধারনা করেন তিনি।

আহসান এইচ মনসুর বলেন, ডলারের বিনিময় হার বাংলাদেশ নিজের অর্থনৈতিক বাস্তবতা ও নীতিমালার ভিত্তিতেই নির্ধারিত হবে। অন্য দেশের কথায় বা জল্পনায় রেট নির্ধারণ হবে না। বর্তমানে বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আজকের বৈঠকে ব্যাংকগুলোকে বাজারভিত্তিক বিনিময় হারের নীতিমালা জানিয়ে দেওয়া হয়েছে। তবে বড় অঙ্কের বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে।

তিনি আরও বলেন, আইএমএফ ঋণের পাশাপাশি জুন মাসের মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক দাতা সংস্থা থেকে বাংলাদেশ মোট ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার পাবে। এর মধ্যে আইএমএফ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছে।

Read Previous

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় গিয়ে ট্যাক্সি চালানোয় বাংলাদেশি আটক

Read Next

‘ব্লু ভিসা’ চালু করল আমিরাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular