উত্তরায় হোটেলে অভিযানে কয়েকজন আটক

রাজধানীর উত্তরায় গ্র্যান্ড ইন নামে একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বেশ কয়েকজন তরুণীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার পর এই অভিযান চালায়। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক এ বিষয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হোটেল গ্র্যান্ড ইনে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে রাত ১০টার দিকে অভিযান চালায় পুলিশ। অভিযানে অভিযোগের সত্যতাও পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে পুলিশ।

Read Previous

সিলেটে পর্যটকের উপচে পড়া ভীড়

Read Next

রাজধানীর চালের বাজারে স্বস্তির হাওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular