শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

অন্য যে ৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাঁরা হলেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। একই সঙ্গে শিবলী রুবাইয়াতসহ ৯ জনেরই দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর অতি আস্থাভাজন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এর আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরোধিতা সত্ত্বেও চলতি বছরের ২৮ মে তাকে ৪ বছরের মেয়াদে পুনঃনিয়োগ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০২০ সালের ১৭ মে তাকে প্রথমবার বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মেয়াদে পুঁজিবাজারে ব্যাপক লুটতরাজ হয়েছে বলে আভিযোগ আছে।

এর আগে বিগত বছরের ৯ অক্টোবর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Read Previous

পাকিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

Read Next

ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular