১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত 

ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল বুধবার এই আদেশে সই করেন।

হুতিরা মূলত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল হুতিদের দখলে রয়েছে। ওই অঞ্চলের জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌযানে মাঝেমধ্যেই হামলা চালায় হুতিরা।

নির্বাহী আদেশে সই করে গতকাল ট্রাম্প বলেন, শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।

 

Read Previous

ছয় মাসে রাজস্ব ঘাটতি রেকর্ড পরিমাণ

Read Next

ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের পর্যটন শিল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular