সাদের জামিন মা হত্যা মামলায়

বগুড়ায় মা হত্যা মামলায় গ্রেপ্তার সাদ বিন আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৭ নভেম্বর) সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. শাজাহান কবির জামিন আবেদন মঞ্জুর করেন।

১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমানকে আটক করে র‌্যাব।

১২ নভেম্বর র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। মায়ের হত্যা মামলায় তিন দিন রিমান্ডে নেওয়া হয় সাদকে।

পুলিশ জানায়, মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। ১৫ নভেম্বর এই হত্যার ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এমন তথ্যের পর রবিবার সাদের জামিন আবেদন করে পরিবার। বৃহস্পতিবার জামিন শুনানি শেষে সাদের জামিন নামঞ্জুর করেন আদালত।

পরে বুধবার জামিনের আবেদন করলে আদালত সাদকে জামিন দেন। শুনানির সময় সাদ কারাগারে ছিলেন।

Read Previous

৯১ কোটি টাকার বেশি সয়াবিন তেল কিনবে সরকার

Read Next

শেয়ারবাজারে নতুন উত্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular