২০ হাজার ৭১৬ কোটি টাকা রেমিট্যান্স এলো নভেম্বরের ২৩ দিনে

১৭২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এলো চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে । যার পরিমাণ দেশীয় মুদ্রায় ২০ হাজার ৭১৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

আজ রোববার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় , এবছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৫ কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে দেশে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৮৭ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি পেয়েছে।

Read Previous

আইপ্যাড মিনি: এআই যুগের নতুন অধ্যায়

Read Next

১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular