সাভারে গার্মেন্টসে আগুন

ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার আইচানদ্দা এলাকার এই পোশাক কারখানাটিতে আগুন লাগে।

সাভার ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মেহেরুল সাংবাদিকদের বলেন, দুপুর দেড়টার দিকে ওই পোশাক কারখানায় আগুন লাগে। এ সময় খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

Read Previous

সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে চাওয়া অযৌক্তিক: আসিফ নজরুল

Read Next

বিপুল পরিমানে জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular