১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ঘন কুয়াশায় বিমান ওঠানামা বিঘ্নিত

নীলফামারীতে শীতের আগমনি বার্তা জানান দিতে শুরু করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হঠাৎ কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামায় বিঘ্ন ঘটেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।

এতে বেসরকারি বিমান সংস্থার দুই ফ্লাইটের ঢাকাগামী শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি। তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেগুলো নামতে পারেনি। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ ভোর থেকে এই এলাকা কুয়াশায় ঢেকে গেছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি আছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

Read Previous

ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দিল না ইংল্যান্ড

Read Next

প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular