১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দিচ্ছে বিটিভি

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । দেশের সারা জেলায় প্রতিনিধি হিসেবে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি । আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে উপ-মহাপরিচালক (বার্তা) বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা এর বরাবর আবেদন পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

পদের নাম : জেলা প্রতিনিধি

বয়সসীমা : কমপক্ষে ৩০ বছর

আবেদন শুরুর তারিখ : ০৩ নভেম্বর ২০২৪

আবেদনের শেষ সময় : ১০ নভেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি বা প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোফোন উপযোগী কণ্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণ। ক্যামেরার সামনে নিঃসংকোচ ও সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে। ক্যামেরা, এডিটিং ও ইন্টারনেট বিষয়ে কারিগরী জ্ঞান। নির্দেশনা : মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারি যে কোনো খাত হতে বেতনভুক্ত কর্মচারী ও নির্বাচিত কোনো জনপ্রতিনিধির আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

যেভাবে আবেদন করবেন : আগামী ১০ নভেম্বরের মধ্যে উপ-মহাপরিচালক (বার্তা) বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা এর বরাবর আবেদন পাঠাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Read Previous

এবার বিপিএলে প্রধান স্পন্সর ,ডাচ বাংলা ব্যাংক

Read Next

‘ইসলামী ধারার ব্যাংকগুলোর সংস্কারে এখন বেশি মনযোগ দেওয়া হচ্ছে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular