নেত্রকোনায় অস্ত্রসহ ৩ যুবক আটক

যৌথ বাহিনীর অভিযানে নেত্রকোনার মদন থেকে তিন যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে । এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়।আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার মদন ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনজন হলেন, কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), মদন দক্ষিণ পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)।

স্থানীয় সুত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও চোরাচালানের কারবার করে আসছে। সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কদমতলী এলাকায় অভিযান করে। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মদন সেনা ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর সাংবাদিকদের বলেন, মাদক ও চোরাচালানের সংবাদের পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান চালানো হয়। একটি রাইফেলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 

Read Previous

মার্কিন নির্বাচন নিয়ে মাস্কের মিথ্যা পোস্টে ভিউ ২০০ কোটি

Read Next

দাম কমলো এলপি গ্যাসের, সন্ধ্যা থেকে কার্যকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular