১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান যুদ্ধের কারনে লেবানন থেকে দেশে ফিরবেন আরো ৭০ জন বাংলাদেশি

 

যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে রোববার (২নভেম্বর) লেবাননের বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উ‌দ্দে‌শে প্লেনে করে রওনা হ‌বেন ৭০ জন বাংলা‌দে‌শি ।স্থানীয় সময় শুক্রবা‌র রা‌তে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, সপ্তম দফায় রোববার বাংলাদেশে ফিরছেন ৭০ জন বাংলা‌দে‌শি। তাদের ওই‌দিন বৈরু‌তের র‌ফিক হা‌রি‌রি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে সকা‌লে রওনা হ‌য়ে রা‌তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

 

এ পর্যন্ত ছয় দফায় লেবানন থে‌কে ২৬৮ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রসঙ্গত, লেবানন থে‌কে দে‌শে ফির‌তে ১ হাজার ৮০০ বাংলা‌দে‌শি নিবন্ধন ক‌রে‌ছেন।

Read Previous

গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন : উপদেষ্টা নাহিদ

Read Next

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৫২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular