জেট ফুয়েলের দাম কমায় সব রুটে বিমান ভাড়া ৫ শতাংশ হ্রাস করল এয়ারএশিয়া এক্স

পর্যটন সংবাদ ডেস্ক : মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট বিমান সংস্থা এয়ারএশিয়া এক্স আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের মূল্য হ্রাস পাওয়ায় নিজেদের সকল রুটের টিকিটের ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ জুন থেকে প্রতি টিকিটে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। জ্বালানির দাম আরও কমলে ভাড়া পুনরায় সমন্বয় করার পরিকল্পনাও রয়েছে তাদের।

এভিয়েশন খাতের বিশেষজ্ঞ লিঙ্গম বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক দ্বিপক্ষীয় সমঝোতা বৈশ্বিক বিমান পরিবহন খাতে উল্লেখযোগ্য স্বস্তি এনেছে। এর ফলে মধ্যপ্রাচ্য সংকটের সময় যে অস্বাভাবিক উচ্চতায় জ্বালানির দাম উঠেছিল, তা এখন অনেকটাই নেমে এসেছে। তিনি আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিমান শিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল থাকলে এ খাতের জন্য ইতিবাচক ফলাফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ বাজার তথ্য অনুযায়ী, গত শুক্রবার সিঙ্গাপুরে জেট ফুয়েলের দাম প্রতি ব্যারেল ১১২ ডলারের কাছাকাছি লেনদেন হয়েছে। যুদ্ধের তীব্র উত্তেজনার সময় ৩০ মার্চ এটি রেকর্ড ২৪২ ডলারে উঠেছিল। যদিও বর্তমান দাম যুদ্ধপূর্ব স্বাভাবিক সময়ের প্রায় ৮০ ডলারের চেয়ে এখনও কিছুটা বেশি।

সূত্র: মিডল ইস্ট আই

Read Previous

ভোজ্যতেলে কারসাজি: কোটি টাকা হাতিয়ে নিল টিকে গ্রুপ

Read Next

শেনজেনভুক্ত দেশে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে প্রবেশ নিষেধাজ্ঞার ঝুঁকি, ঢাকায় সতর্কবার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular