
পর্যটন সংবাদ ডেস্ক : দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বগুড়ায় নিয়োগ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। আগামী ২ জুলাই বৃহস্পতিবার এই ক্যাম্পের মাধ্যমে কেবিন ক্রু, স্টুডেন্ট পাইলট এবং ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিমান চলাচল খাতে দক্ষ ও উদীয়মান তরুণ পেশাজীবী তৈরির লক্ষ্যে এই নিয়োগ কার্যক্রম আয়োজন করা হচ্ছে। বিমান শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি বড় সুযোগ বলে বিবেচিত হচ্ছে। নিয়োগ ক্যাম্পে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আগে থেকে অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক।
নিবন্ধনের শেষ তারিখ আগামী ২৪ জুন ২০২৬। নিবন্ধনের পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে ফোন কল ও এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়মিতভাবে বিভিন্ন পদে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে, যার মাধ্যমে দেশের বিমান শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
স্থান: বগুড়া।
নিয়োগ ক্যাম্প: ২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)।



