১০/০৫/২০২৬
২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণ গ্রুপের নতুন উদ্যোগ: গুলশানে চালু হলো থাই রেস্তোরাঁ ‘টুকটুক এক্সপ্রেস’

পর্যটন সংবাদ ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপ রেস্তোরাঁ ব্যবসায় আরও এক ধাপ এগিয়ে গেল। গত বছর বাংলা খাবারের রেস্তোরাঁ ‘ডেইলি দাওয়াত’ চালু করার পর এবার তারা নিয়ে এসেছে অথেনটিক থাই খাবারের অভিজ্ঞতা। রাজধানীর গুলশান-১ এলাকায় বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে তাদের নতুন রেস্তোরাঁ ‘টুকটুক এক্সপ্রেস’।

প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা রেস্তোরাঁটির উদ্বোধন করেন। তিনি বলেন, ঢাকায় ভিন্নধর্মী একটি থাই খাবারের অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য। শুধু সুস্বাদু খাবার নয়, থাই সংস্কৃতি, আতিথেয়তা ও প্রাণবন্ত পরিবেশ একসঙ্গে উপভোগ করতে পারবেন অতিথিরা। জনপ্রিয় থাই ডিশের পাশাপাশি স্পেশাল লবস্টার চিলি পেস্ট, ক্রিমি বেসিল ফিশ ও ম্যাঙ্গো স্টিকি রাইসের মতো সিগনেচার আইটেম থাকছে এখানে।

টুকটুক এক্সপ্রেসের ব্যবসা উন্নয়ন প্রধান মুহাইমিনুল ইসলাম জানান, সাশ্রয়ী মূল্যে সব ধরনের গ্রাহকের জন্য অথেনটিক থাই খাবার নিশ্চিত করা হবে। এছাড়া রেস্তোরাঁয় কারাওকে ও লাইভ মিউজিকের ব্যবস্থা রাখা হয়েছে। অভিজ্ঞ থাই রাঁধুনি এবং প্রশিক্ষিত সার্ভিস টিমের মাধ্যমে উন্নতমানের সেবা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধন উপলক্ষে প্রাণ গ্রুপ চালু করেছে বিশেষ লয়্যালটি কার্ড। প্রথমবার খাবার খাওয়ার পর গ্রাহকেরা এই কার্ড পাবেন এবং পরবর্তীতে নির্দিষ্ট খাবার বিনামূল্যে উপহার হিসেবে পাওয়ার সুযোগ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আলী হাসান আলম, উপমহাব্যবস্থাপক (এইচআর) রঞ্জন কুমার দে এবং সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) শফিক শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Read Previous

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় মাতৃত্বের নতুন উদযাপন: ‘দ্য মাদারহুড মুভমেন্ট’ নিয়ে আসছে ক্রাউন প্লাজা ঢাকা

Read Next

গুলিয়াখালী সমুদ্রসৈকতে দোলনা নিয়ে তর্ক, পর্যটকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular