০৫/০৫/২০২৬
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে শিগগিরই সব ধরনের ভিসা জটিলতা কাটছে, আশা প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

পর্যটন সংবাদ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের ভিসা সমস্যা শিগগিরই শিথিল করা হবে। দুই দেশের নাগরিকদের ভ্রমণ ও যাতায়াত সহজ করতে ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ভারতের সঙ্গে চলমান আলোচনায় ভিসা ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।

একই সঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেবে।

প্রতিমন্ত্রী আরও জানান, পুশ-ইন সমস্যা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক ও আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।

এসব পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে জনসাধারণের যোগাযোগ বৃদ্ধি ও বাণিজ্য-সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

পূবালী ব্যাংক ও নোভোএয়ারের অংশীদারিত্বে কার্ডধারীদের জন্য বিশেষ টিকিট ছাড়

Read Next

টাঙ্গাইল পৌর উদ্যানে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে অবমাননা: পর্যটকদের আকর্ষণ কেন্দ্রে উদ্বেগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular