বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘির সঙ্গে বৈঠক: বাংলাদেশ ন্যারো-বডি বিমান লিজ নেওয়ার সম্ভাবনা ত্বরান্বিত করবে

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সোমবার সকালে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বোয়িং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পল রিঘি অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান চলাচল চাহিদা মেটাতে ন্যারো-বডি বিমান লিজ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করে। পল রিঘি বিশেষ করে বোয়িংয়ের জনপ্রিয় বি৭৩৭ সিরিজসহ ন্যারো-বডি বিমান লিজ দেওয়ার ব্যাপারে কোম্পানির আগ্রহের কথা জানান।

মন্ত্রী আফরোজা খানম যত দ্রুত সম্ভব লিজ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসন সংকটে ভুগছে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদা মেটাতে সরকার বিমানবহর সম্প্রসারণের বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছে।

এর অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এয়ারবাস লিজের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ১৪টি বোয়িং বিমান ক্রয়ের প্রক্রিয়াও এগিয়ে চলছে। আজকের বৈঠককে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বৃদ্ধির দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Read Previous

ঢাকায় শেনজেন দূতাবাসগুলোর যৌথ সতর্কতা: ভুল দূতাবাসে ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান

Read Next

ভারতের ভিসা পুনরায় চালুর জন্য জোরালো চাপ দিচ্ছে ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular