১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পর্যটকদের জন্য অস্ট্রেলিয়া ভ্রমণ ভিসা—যা যা জানতেই হবে

পর্যটন সংবাদ ডেস্ক : অস্ট্রেলিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন? বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা (সাবক্লাস ৬০০) বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যুরিস্ট ভিসা। এই ভিসায় পরিবার দেখা, ঘুরে দেখা বা স্বল্পমেয়াদি ব্যক্তিগত সফর—সবই করা যায়।

ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ধাপকাগজপত্রবিস্তারিত
পাসপোর্টমূল পাসপোর্টকমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে
পুরনো পাসপোর্টযদি থাকেপূর্বের ভিসা ও ইমিগ্রেশন ইতিহাস দেখে
ছবিপাসপোর্ট সাইজ (৩.৫ × ৪.৫ সেমি)সাদা ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক তোলা
আবেদন ফর্মঅনলাইন ImmiAccountসব কিছু ডিজিটালভাবে জমা দিতে হয়
ভ্রমণ পরিকল্পনাটিকিট ও হোটেল রিজার্ভেশনবুকিং কনফার্মেশন থাকলে ভালো
কাভার লেটারনিজের লেখা সংক্ষিপ্ত ব্যাখ্যাকেন যাচ্ছেন, কতদিন থাকবেন—স্পষ্ট লিখতে হবে
আর্থিক প্রমাণব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাস)ব্যালান্স যুক্তিযুক্ত হওয়া জরুরি
চাকরির প্রমাণঅফিস থেকে এনওসি / চাকরির সনদব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ও ট্যাক্স রিটার্ন
আমন্ত্রণপত্র(যদি কেউ ইনভাইট করে)আতিথেয় ব্যক্তির পাসপোর্ট/ভিসার কপি, ঠিকানা
মেডিকেলকিছু ক্ষেত্রে বাধ্যতামূলকবিশেষত দীর্ঘ মেয়াদের ভিসার ক্ষেত্রে

ভিসা ফি ও অন্যান্য খরচ

খরচপরিমাণ (আনুমানিক)
ভিসা আবেদন ফিপ্রায় ১৫০ অস্ট্রেলিয়ান ডলার
বায়োমেট্রিক ফি (ঢাকা VFS)প্রায় ২,৬৪০ টাকা
ফাইল প্রসেসিং সহায়তা (যদি নেওয়া হয়)প্রায় ৪৫০ টাকা (৩০ মিনিট গাইডেন্স)

মনে রাখবেন: ফি সময়ের সাথে পরিবর্তিত হয়, তাই আবেদন করার দিনেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ হার চেক করবেন।

কোথায় জমা দেবেন

ভিসা আবেদন জমা সম্পূর্ণ অনলাইন, তবে বায়োমেট্রিক ও কাগজপত্র যাচাই করতে যেতে হবে:

VFS Global – Australian Visa Application Centre (AVAC), ঢাকা
ডেল্টা লাইফ টাওয়ার (৪র্থ তলা), প্লট ৩৭, রোড ৯০, নর্থ অ্যাভিনিউ, গুলশান ২, ঢাকা ১২১২

সিদ্ধান্ত সাধারণত অস্ট্রেলিয়ার নয়াদিল্লি বা কলম্বো ইমিগ্রেশন অফিস থেকে আসে।

প্রসেসিং টাইম

আবেদনকারীর হারপ্রসেসিং সময় (গড়)
৫০ শতাংশ আবেদনপ্রায় ৮ দিন
৯০ শতাংশ আবেদনপ্রায় ২৭ দিন

নথি অস্পষ্ট বা সন্দেহ হলে সময় আরও বাড়তে পারে।

সফল ভিসার জন্য গুরুত্বপূর্ন পরামর্শ

  • আবেদন করার আগে থেকেই সব কাগজ স্ক্যান করে প্রস্তুত রাখুন
  • নামের বানান, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর মিলিয়ে নিন
  • ব্যাঙ্ক স্টেটমেন্টে লাস্ট মুহূর্তে টাকা জমা দেওয়া দেখালে সন্দেহ হতে পারে
  • এমব্যাসি ধরে নেয়—আপনি ফিরে আসবেন কি না। তাই দেশে ফেরা বাধ্যতামূলক তা নথির মাধ্যমে বোঝান
  • ফ্লাইট বুকিং কনফার্ম না করলেও প্রি-রিজার্ভেশন দেখাতে পারেন
  • অগ্রিম আবেদন করুন—ট্রাভেল ডেটের কমপক্ষে ১ থেকে দেড় মাস আগে

Read Previous

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিলের দাবি — সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের সমাবেশে রাষ্ট্রীয় প্রশাসন বাস্তবায়নের আহ্বান

Read Next

লেক নাকুরু: যেখানে আকাশ আর পানি মিশে যায় গোলাপি এক স্বপ্নভূমিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular