
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, পর্যটন সংবাদঃ ঢাকা থেকে দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে বিশেষ ভাড়ায় ভ্রমণের সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট ফ্লাইটে প্রযোজ্য এই অফারে যাত্রীরা ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
এয়ারলাইন্সটির ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে যাত্রীরা সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে স্বল্প খরচে দক্ষিণ এশিয়ার নানা দেশে ভ্রমণ করতে পারবেন। অফারের আওতায় রিটার্ন টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে—
- ফুকেট (থাইল্যান্ড): ৪১,৪১৭ টাকা
- কুয়ালালামপুর (মালয়েশিয়া): ৩৮,৭৯১ টাকা
- বালি (ইন্দোনেশিয়া): ৫১,১৭০ টাকা
- সিঙ্গাপুর: ৪৪,৫৫৩ টাকা
অস্ট্রেলিয়া ভ্রমণের ক্ষেত্রেও আকর্ষণীয় ছাড় দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
- মেলবোর্নের রিটার্ন টিকিট: ১,১৭,৫৭১ টাকা
- সিডনির রিটার্ন টিকিট: ১,১৮,৬২৬ টাকা
তবে এই ভাড়ায় টিকিট পাওয়া যাবে শুধুমাত্র সিট খালি থাকলে। টিকিট কেটে পরে বাতিল করলে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। একইভাবে যাত্রীর নাম বা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগও নেই।
তবে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে ভিসা আবেদন বাতিল হলে যাত্রীরা সম্পূর্ণ টিকিটমূল্য ফেরত পাবেন। এজন্য অফিসিয়াল ভিসা রিজেকশন পেপার জমা দিতে হবে সিঙ্গাপুর এয়ারলাইন্সে।
ভ্রমণের সময় যাত্রীরা ২৫ কেজি চেক-ইন লাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগ নিতে পারবেন। বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট বা ক্রেডিট কার্ডে টিকিট কেনা যাবে।
ভ্রমণপ্রেমীদের জন্য এটি হতে পারে ২০২৬ সালের আগে একটি দারুণ সুযোগ—কম খরচে নিরাপদ, আরামদায়ক ও বিশ্বমানের সেবা উপভোগ করার।



