১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ঝড়ো হাওয়ায় নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে উদ্ধার অভিযান

পর্যটন সংবাদ ডেস্ক: রাঙামাটির লংগদু ও নানিয়ারচর এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে পড়ে একাধিক নৌকা ডুবে গেছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

৩০ সেপ্টেম্বর রাতের ঝড়ে লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। ওই রাতে নিখোঁজ হওয়া ৫ জনের মধ্যে সেনা সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় ২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ১ শিশুর মরদেহ ঘটনাস্থল থেকে এবং পরদিন (১ অক্টোবর) সকালে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে একই রাতে নানিয়ারচরের মহাজনপাড়ায় আরেকটি নৌকা ডুবে যায়। এতে থাকা ৬ যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা এখনো নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও নিখোঁজ দুই যুবকের খোঁজ মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সাহসী ভূমিকা স্থানীয়দের আস্থা ও প্রশংসা কুড়িয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে তারা সর্বদা সচেষ্ট থাকবে।

Read Previous

বিমানের ফাইল আটকে রাখার অভিযোগে আইন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

Read Next

পাহাড়ের শান্তি ফেরাতে চট্টগ্রামে মানববন্ধন: ইউপিডিএফ নিষিদ্ধকরণ ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular