১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষার্থী রোহান ছাড়পত্র পাচ্ছে আজ

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী রোহান (১৪) আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, রোহানের শরীরের ৪৫ শতাংশের বেশি অংশ পুড়ে গেলেও দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন সুস্থ। দুপুর দেড়টায় ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের কার্যালয়ে তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি নিয়ে ব্রিফিং শেষে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হবে।

বর্তমানে ইনস্টিটিউটে আরও ১৫ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। সবাই এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে ৩ সেপ্টেম্বর পাঁচ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। ওই দুর্ঘটনায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে ৩৬ জনের মৃত্যু হয়। শুধু বার্ন ইনস্টিটিউটেই প্রাণ হারান ২০ জন। দুর্ঘটনার পর সেখানে ভর্তি হয়েছিলেন ৫৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

Read Previous

সারা দেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু

Read Next

৬২ এএসপি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular