১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি। পর্যটন সংবাদ: ডিজিটাল যুগে সাক্ষরতা অপরিহার্য—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের হ্যাপির মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রযুক্তির এই যুগে ডিজিটাল সাক্ষরতা অর্জন অত্যন্ত জরুরি। রাঙামাটির তরুণ প্রজন্ম যদি আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়, তবে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক মোবারক হোসেন পারভেজ, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান, রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, সাক্ষর মানুষই পারে দেশকে এগিয়ে নিতে। তাই দুর্গম ও পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা আরও সহজলভ্য করতে হবে।

আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Read Previous

দুর্গাপূজায় ভারতকে রোমাঞ্চিত করবে বাংলাদেশের ইলিশ: ১২০০ মেট্রিক টন রপ্তানির সিদ্ধান্ত

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য বেনিন ভিসা: কীভাবে আবেদন করবেন, কত খরচ, এম্বাসি কোথায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular