২৩/০৪/২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

পর্যটন সংবাদ ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে আজ থেকে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালেই ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য এই কর্মসূচির আওতায় দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ১৩০টি ছোট এবং চারটি বড় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়াও আগামীতে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করা হবে। তারা পরবর্তীতে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য পুলিশের দেড় লাখেরও বেশি সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য বাস্তবমুখী মহড়ার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য, দেশের নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরাপদ করার পাশাপাশি পুলিশ সদস্যদের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা।ও

Read Previous

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি: বাফার জোনে বাংলাদেশি সেনা মোতায়েনের প্রস্তাব

Read Next

ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular