১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য আলবেনিয়া পর্যটন ভিসা: যা যা লাগ

পর্যটন সংবাদ ডেস্ক: বালকান অঞ্চলের মনোরম দেশ আলবেনিয়া ভ্রমণের আগ্রহ বাংলাদেশিদের মধ্যে ধীরে ধীরে বাড়ছে। তবে সরাসরি ঢাকায় আলবেনিয়ার কোনো দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্র নেই। তাই বাংলাদেশ থেকে আলবেনিয়ার পর্যটন ভিসা করতে হলে আবেদন করতে হয় ভারতের নয়াদিল্লি অবস্থিত আলবেনিয়ান এম্বাসির মাধ্যমে

কোথায় আবেদন করতে হবে

বাংলাদেশিদের জন্য আলবেনিয়ার ভিসা প্রসেসিং দেখে থাকে আলবেনিয়া দূতাবাস, নয়াদিল্লি, ভারত
ঠিকানা: Plot No. ২, Vasant Vihar, New Delhi – ১১০০৫৭, India

ভিসার জন্য যেসব কাগজপত্র লাগবে

আলবেনিয়া শেঙ্গেন জোনে না থাকলেও তাদের ভিসা প্রক্রিয়া অনেকটাই ইউরোপীয় মানদণ্ডে চলে। পর্যটন ভিসার জন্য মূলত যেসব কাগজপত্র লাগে—

১. পূরণ করা ভিসা আবেদন ফর্ম
২. কমপক্ষে ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট
৩. সাম্প্রতিক ২ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
৪. এয়ার টিকেট বুকিং কপি (যাওয়া ও ফেরত)
৫. হোটেল বুকিং বা আলবেনিয়ায় থাকার ব্যবস্থা সংক্রান্ত প্রমাণ
৬. ব্যাংক স্টেটমেন্ট (সর্বনিম্ন গত ৬ মাসের) এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৭. কর্মস্থল বা ব্যবসার প্রমাণপত্র (নিয়োগপত্র/ট্রেড লাইসেন্স/ছাত্র হলে আইডি)
৮. ভ্রমণ বিমা (Travel Insurance)
৯. এনওসি (যদি চাকরিজীবী হন)

ভিসা ফি

আলবেনিয়ার স্বল্প মেয়াদি (Short Stay) ভিসার ফি বর্তমানে প্রায় ৬০ ইউরো (প্রায় ৭,০০০ টাকা সমমূল্য)। তবে ভিসা সেন্টার বা এজেন্সির মাধ্যমে করলে সার্ভিস চার্জ আলাদা যোগ হতে পারে।

প্রসেসিং সময়

সাধারণত আবেদন জমা দেওয়ার পর ১৫ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে ভিসা সিদ্ধান্ত জানানো হয়। ভ্রমণের পরিকল্পনা করার আগে যথেষ্ট সময় হাতে রেখে আবেদন করা উচিত।

গুরুত্বপূর্ণ দিক

  • বাংলাদেশিদের আলবেনিয়া ভ্রমণের জন্য ট্রানজিট ভিসা প্রয়োজন হতে পারে যদি ইউরোপ বা অন্য কোনো দেশের হয়ে ট্রানজিট করতে হয়।
  • ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সর্বদা আলবেনিয়া দূতাবাস, নয়াদিল্লির অফিসিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি কনস্যুলার সেকশনের সঙ্গে যোগাযোগ করা উচিত।

Read Previous

শতবর্ষের ডিনস্টন সিমেট্রি: সময়ের নিঃশব্দ সাক্ষী

Read Next

চট্টগ্রামে অর্ধশত বছরের পুরোনো ব্রিজ ভেঙে যাওয়ার কারণ চিহ্নিত, নতুন সেতুর বাজেট অনুমোদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular