জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম আজ (বুধবার, ২৭ আগস্ট) থেকে শুরু হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। একইসঙ্গে আজ থেকেই সাক্ষ্যগ্রহণ শুরুর সম্ভাবনাও রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভাইস-চ্যান্সেলর হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আজ সকালে গ্রেফতার হওয়া ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে মামলার অন্য ২৪ আসামি এখনও পলাতক। তাদের মধ্যে রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ উচ্চপদস্থ ব্যক্তিরাও। পলাতকদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় গত ৩০ জুন। আর তার আগে ২৪ জুন তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

এই মামলার রায় গণঅভ্যুত্থানকালীন হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Read Previous

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার প্রশ্নে আপিল বিভাগের অবস্থান: প্রধান বিচারপতি

Read Next

স্বর্ণের দাম বেড়েছে, পর্যটক ও বিনিয়োগকারীদের সতর্কবার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular