
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ পুলিশের উচ্চ পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বদলির তালিকায় রয়েছেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত কর্মকর্তারা।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, পুলিশের এই ধরনের রদবদল নিরাপত্তা কার্যক্রমে গতিশীলতা আনতে এবং প্রশাসনিক কাঠামোতে সমন্বয় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়



