
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় শিক্ষাবৃত্তি কর্মসূচি। ২০২৫ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির মেয়াদ দুই বছর, যার আওতায় শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে পড়ার সময় আর্থিক সহায়তা পাবেন।
বৃত্তির পরিমাণ ও সুযোগ-সুবিধা:
- প্রতি মাসে ২,৫০০ টাকা করে দুই বছরে মোট ৬০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।
- পাঠ্য উপকরণের জন্য বছরে ২,৫০০ টাকা এবং পোশাকের জন্য ১,০০০ টাকা অতিরিক্ত অনুদান দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
- সিটি করপোরেশন ও জেলা শহরের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে।
- গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন জিপিএ–৪.৮৩ নির্ধারিত হয়েছে।
বৃত্তির শর্তাবলি:
- সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
- মোট বৃত্তির ৯০% গ্রামীণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।
- মোট বৃত্তির ৫০% মেয়েদের প্রদান করা হবে।
- আবেদনপত্রে চতুর্থ বিষয় বাদে প্রাপ্ত জিপিএ উল্লেখ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
- এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।
আবেদন প্রক্রিয়া:
- আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। আবেদন করতে ক্লিক করুন:
👉 আবেদন লিংক - আবেদন করার শেষ সময়: ৬ আগস্ট ২০২৫।
নির্বাচন প্রক্রিয়া:
- প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫।
- নির্বাচিতদের ডাচ্-বাংললা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে: ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫।
- চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে নির্দিষ্ট ওয়েবসাইটে।
এই বৃত্তি কর্মসূচি দেশের অসংখ্য মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা হিসেবে বিবেচিত। তাই সময় থাকতেই আবেদন সম্পন্ন করুন এবং নিজের ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যান।



