১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি নদীবন্দরে

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের অভ্যন্তরীণ নদীবন্দর এলাকাসহ বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের পর্যটন অঞ্চলগুলোয় ভ্রমণে বের হওয়ার আগে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি এবং ভারি বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই পাহাড়ি এলাকা, নদী ও সাগরবন্দরে ভ্রমণের সময় পর্যটকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

পর্যটকদের প্রতি অনুরোধ, ভ্রমণের পূর্বে স্থানীয় আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা নির্দেশনা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিবেশে যাতায়াত এড়িয়ে চলা উচিত।

Read Previous

আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আগরবাতি আমদানি: নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার উন্মোচন

Read Next

ইন্ডিগোর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ৪০ মিনিট আকাশে চক্কর দিয়ে নিরাপদে ফিরল তিরুপতিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular