যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-আমেরিকা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ, একসঙ্গে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তিন দিনের শুল্ক আলোচনা পর্বের দ্বিতীয় দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে গভীর আলোচনা হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (USTR) কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যাঁরা ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ, অর্থনীতি, বিনিয়োগ ও মেধাস্বত্ব–সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তারা বিশ্বাস করে, একসঙ্গে কাজের মাধ্যমে উভয় দেশই সমানভাবে লাভবান হতে পারবে।

বৃহস্পতিবার রাত ৯টায় (বাংলাদেশ সময়) আবারও আলোচনা শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত এ আলোচনার পর্ব চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

Read Previous

সিঙ্গাপুরে এস আলম গ্রুপ কর্ণধারসহ পরিবারের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ

Read Next

ভিয়েতনামের হা লং বে: সাগরের বুকে চুনাপাথরের এক স্বপ্নপুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular