১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ দুপুরের মধ্যে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

রোববার (১ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সই করা সর্তকবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Read Previous

আজ শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

Read Next

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১ বৃদ্ধ নিহত আহত ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular