সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

পর্যটন সংবাদ ডেস্ক: গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৫ আগস্ট) কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি খুনের মামলায় গ্রেপ্তার ও কারাগারে যান।

উল্লেখ্য, খায়রুল হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন। দায়িত্বকালীন সময়ে তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ ওঠে। এসব কারণেই তিনি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

Read Previous

জীবনরক্ষাকারী ওষুধের দাম সরকারই ঠিক করবে: হাইকোর্টের নির্দেশ

Read Next

পুনেতে ২৩ বাংলাদেশি আটক, বিমানে করে সীমান্তে পাঠানো হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular