২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসঙ্গীদের প্রবেশে নতুন নিয়ম: সর্বোচ্চ ২ জন সঙ্গী অনুমোদিত

বিমানবন্দরের অনিয়মের বিরুদ্ধে কড়ায়-গণ্ডায় পদক্ষেপে বেবিচক

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আসা স্বজনদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বিমানবন্দরের ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

এই নিয়ম আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নতুন এই ব্যবস্থার উদ্দেশ্য হলো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দর এলাকায় যানজট কমানো এবং নিরাপত্তা বজায় রাখা।

বৃহস্পতিবার রাতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বিমানবন্দর এলাকায় আগত সকলকে সুশৃঙ্খলভাবে চলাফেরার পাশাপাশি কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হলে যাত্রী পরিবহন এবং অভ্যর্থনার সময় কিছুটা পরিবর্তন আনতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ পদক্ষেপ বিমানবন্দরের সার্বিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস: আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ, আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন

Read Next

ডলার বাজারে কৌশল বদল: নিলামে বাংলাদেশ ব্যাংকের ডলার সংগ্রহ, বাজারে প্রভাব পড়তে শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular