
ছবি: সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীতে সোমবার সকালে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে প্রথম অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে আকাশ এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই বাসটির সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
একই সময়ে রাজধানীর গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে বাসটির ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ এসে বাসটি সরিয়ে নেয়।
বাড্ডা থানার এক কর্মকর্তা বলেন, “দুটি ঘটনায় কোনো সংগঠিত নাশকতার ইঙ্গিত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে।”
ঘটনার পর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যান চলাচলে সাময়িক জট সৃষ্টি হয়, ফলে অফিসগামী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ ঘটনাস্থলের আশপাশ



