১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খৈয়াছড়া ঝরনায় ওয়ান ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

চট্রগ্রামের মীরসরাইয়ে ঝরনায় ঘুরতে গিয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যাংক কর্মকর্তার নাম মাহবুব (২৭) বলে জানা গেছে। তিনি বেসরকারি ওয়ান ব্যাংকে চাকরি করতেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, ঢাকা থেকে ছয়জনের একটি টিম খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসেছিলেন। তারা সবাই ওয়ান ব্যাংকের কর্মকর্তা। ঝরনায় উঠার সময় মাহবুব ও অন্য একজনের মাথায় পাহাড় থেকে পাথর পড়ে। ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়।

আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

মাহবুবের পরিবার চট্টগ্রাম এলেই তার লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

পর্যটন সংবাদ/

Read Previous

‘পর্যটন খাত কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে’

Read Next

ভ্রমণ ও পর্যটনের জন্য ২০২৪ সালে সেরা ১০ দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular