মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচদিনের রিমান্ড

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনকালে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দীন আহমেদের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির সময় নাসির উদ্দিনকে আদালতে হাজির করা হয়।

গত ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত হন মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় একই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।

এই মামলায় নাসির উদ্দিন সাথী এজাহারে ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

Read Previous

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বন্ধ হবে ইটভাটা ও দূষণকারী শিল্প স্থাপন

Read Next

ওয়াশিংটনে জেলেনস্কি-ট্রাম্প বৈঠক, ইউরোপীয় নেতাদের সমাবেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular