১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার যে ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গনমাধ্যমে বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটি হতে পারে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। আপাতত এই দুই দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে আমাদের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এছাড়া আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার ও আগামীকাল বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

Read Previous

বাংলাদেশে আইএলওর ৩ মিলিয়ন ইউরোর অনুদান

Read Next

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫জেনর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular