২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক। পর্যটন সংবাদ: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরিফুল এম খান যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান যিনি এ সম্মানজনক পদমর্যাদা অর্জন করলেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ১৩ জুনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট ৫৫ জন কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার অনুমোদন দেন। তাদের মধ্যে শরিফুল এম খানও রয়েছেন।

গত ২০ আগস্ট ওয়াশিংটন ডিসির পেন্টাগনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তার অভিষেক হয়। মার্কিন বিমানবাহিনীর ভাইস চিফ জেনারেল শন ব্র্যাটোন নিজ হাতে তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক, যিনি পরে সামাজিক মাধ্যমে এই অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবের মুহূর্ত বলে অভিহিত করেন।

বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। তার এই সাফল্য যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে এবং বাংলাদেশের নামকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করেছে।

Read Previous

জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কার্যকর সমাধানের প্রত্যাশা: টম অ্যান্ড্রুজ

Read Next

অনিয়মে ডুবে যাওয়া ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular