১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাসপোর্ট না থাকলেও দেওয়া যাবে পাওয়ার অব অ্যাটর্নি’

যদি কারও বাংলাদেশি পাসপোর্ট না থাকে তাহলেও তারা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ২০১৫ সালের পাওয়ার অব অ্যাটর্নি  বিধিমালা নিয়ে প্রবাসীরা প্রচুর অভিযোগ করতেন। এই বিধিমালা অনুযায়ী কেউ যদি পাওয়ার দিতে চাইতো তবে তার পাসপোর্ট থাকতে হতো। বাংলাদেশের দূতাবাসে গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো। প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না। তাদের পক্ষ থেকে পাওয়ার অব অ্যাটর্নি হতে গেলে অনেক জটিলতা হতো।

আইন উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে আমরা এই বিধিমালার সংশোধন এনেছি। সংশোধন অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে তাহলেও তাদের পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার স্টিকার থাকলে, তার জন্ম সনদ থাকলে কিংবা জাতীয় পরিচয়পত্র থাকলে তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমি মনে করি এটি আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনেকের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে।

Read Previous

সস্তায় শুঁটকি পেয়ে বস্তায় ভরছে পর্যটকরা

Read Next

বিমানের টিকিট বুকিংয়ে লাগবে যাত্রীর নাম ও পাসপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular