দেশের রিজার্ভ কিছুটা কমলো

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমেছে যা ২৭৩৫৪ দশমিক ৮৩ মিলিয়ন বা ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৩৫৪ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২১৯৭২ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২২০৪৭ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Read Previous

ঢাকার আদালত লুক্সেমবুর্গে আজিজ খানের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন

Read Next

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular